,

পা মচকেছে শাওনের, থাকতে হবে এক মাসের বিশ্রামে

news-image

বিনোদন প্রতিবেদক : ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। জানালেন পা মচকে গিয়ে আহত হয়েছেন তিনি। বর্তমানে পুরোপুরি শয্যাশায়ী। গতকাল বুধবার ফেসবুকে ব্যান্ডেজ করা সেই পায়ের ছবিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, বুধবার বাম পায়ে আঘাত পেয়েছেন শাওন। এরপরই রাজধানীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ডাক্তাররা তার পায়ে প্লাস্টার করে দিয়েছেন। আগামী এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে।

এর আগেও ২০২০ সালের ১৩ আগস্ট রাতে হোচট খেয়ে ডান পায়ে ব্যথা পেয়েছিলেন শাওন। পরে এক্সরে করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার (চিড়) হয়েছে। এরপর শাওনের ডান পা প্লাস্টার করে দেন ডাক্তার। ওই সময়েও দীর্ঘ এক মাস পুরোপুরি বিশ্রামে ছিলেন।

ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’র পর্বে দেখা যাবে শাওনকে। যেখানে চঞ্চল চৌধুরীর সঙ্গে নবদম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। জানা গেছে, তারা দুজনে মিলে সুরে সুরে অভিনয়ের মাধ্যমে অনেকগুলো সমসাময়িক সচেতনতামূলক বিষয় তুলে ধরবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য