,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাতে যানবাহনের ধীরগতি, সকালে স্বাভাবিক

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাতে ধীরগতি থাকলেও সকালে স্বাভাবিক থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ে।

আজ বৃহস্পতিবার ঘরমুখো মানুষের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। সকালে মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গাসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

পুলিশ জানায়, রাতে অতিরিক্ত যানবাহনের চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মাঝেমধ্যে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে সকালে যান চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল।

ঢাকা থেকে আসা এসআই পরিবহনের বাস চালক আবুল সরকার জানান, বর্তমানে রাস্তা স্বাভাবিক রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে অনেক গাড়ি ঢাকায় গেছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে ধীরগতি ছিলো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য