,

রাশিয়া গ্যাস বন্ধ করে ব্ল্যাকমেইল করছে : ইইউ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সর্বশেষ পদক্ষেপ হলো- পোল্যান্ড ও বুলগেরিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া। গতকাল বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়ার গ্যাজপ্রম।

আর এতেই অনেকটা চাপে পড়ে গেছে সমগ্র ইউরোপ। রাশিয়ার এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল বলে দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলছে, পোল্যান্ড ও বুলগেরিয়াতে গ্যাস রপ্তানি বন্ধ করার বিষয়ে রাশিয়ার নেওয়া সিদ্ধান্ত রীতিমতো ব্ল্যাকমেইলিং। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, মস্কোর এই পদক্ষেপ সরবরাহকারী হিসেবে রাশিয়ার ‘অবিশ্বস্ততা’ সামনে এনেছে।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিন দাবি করেছে, পশ্চিমা দেশগুলোর ‘অবন্ধুসুলভ পদক্ষেপের’ কারণে রাশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইউরোপ তার গ্যাস চাহিদার এক-তৃতীয়াংশেরও বেশি মেটানোর জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। এছাড়া রাশিয়ার এই গ্যাস পাইপলাইনের ওপর একচেটিয়া কর্তৃত্ব রয়েছে কেবল রুশ রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম’র।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য