,

দুই ট্রাকের সংঘর্ষ, টিনে কাটা পড়ে প্রাণ গেল ৩ শ্রমিকের

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের গাজীপুরের নাওজোর থানার এসআই ফরিদুজামামান জানিয়েছেন।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার কালাই থানার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. আয়েদ (৪৫)।

এসআই বলেন, তিন শ্রমিক কুমিল্লা থেকে রাতে একটি টিনবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন শ্রমিক টিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য