,

‘নয়া দামান’র পর ‘সিলেটি ফুরি’ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গানগুলোর একটি ‘আইলারে নয়া দামান’। প্রবাসী মিউজিশিয়ান মুজার সহায়তায় শখের বসে গানটি কণ্ঠে দিয়ে প্রশংসিত হন গায়িকা তশিবা। এবার এই শিল্পী নিয়ে আসলো তার নতুন গান। নাম ‘সিলেটি ফুরি’।

তশিবার নতুন এই গানের কথা লিখেছেন নির্মল দাস। সুর করেছেন পাগল হাসান এবং সংগীতে ছিলেন আকাশ মাহমুদ। গতকাল মঙ্গলবার গানটির ভিডিও প্রকাশ হয় টিআর মিউজিক স্টেশনে। এর ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। আর গানের ভিডিওতে শিল্পীর পাশাপাশি পর্দায় আসেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা এবং আশিক তালুকদার।

কণ্ঠশিল্পী তশিবা বলেন, ‘একজন সিলেটি মেয়ে হয়ে “সিলেটি ফুরি” শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথা, সুর এবং অসাধারণ মিউজিক সব মিলিয়ে গানটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’

গানটির গীতিকার নির্মল দাস বলেন, ‘সিলেটের সন্তান হিসেবে সিলেটের আঞ্চলিক ভাষায় গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য