,

ধর্ষণের শিকার হয়ে কন্ট্রাক্ট কিলার চরিত্রে মৌরিতা জুঁই

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর একজন সাধারণ নারী পার্লারকর্মী। সব ঠিক ঠাকভাবেই চলছিল তার। কিন্তু জীবন তাকে ক্ষমা করেনি। সমাজ তাকে ভালো থাকতে দেয়নি। মেয়েটি ধর্ষণের শিকার হয়।

দুর্বিষহ জীবনে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি। তবে শেষ পর্যন্ত এক গডফাদারের সঙ্গে পরিচয় হয় ক্যামেলিয়া নামে মেয়েটির। নতুন জীবনে একজন ভয়ানক কন্ট্রাক্ট কিলারে পরিণত হয় সে। বিভিন্ন রূপে সে টার্গেটকে খুন করে। এভাবেই এগিয়ে যায় মাহমুদ দিদার পরিচালিত মাফিয়া ডায়ারিজ ওয়েব সিরিজের গল্প।

৭ পর্বের এ ওয়েব সিরিজের প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনয় শিল্পী মৌরিতা জুঁই।

মাফিয়া ডায়ারিজে কাজের অভিজ্ঞতা নিয়ে মৌরিতা জুঁই বলেন, ‘কাজটির জন্য পরিচালক মাহমুদ দিদার ভাই আমাকে ১৫ দিন গ্রুমিং করিয়েছেন। যেন খুব সহজে আমি চরিত্রের সঙ্গে মিশে যেতে পারি। এমন চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। বেশ ভালো আয়োজনে রাজধানীর আন্ডার ওয়ার্ল্ডের গল্প দেখানো হয়েছে এখানে। আমি আশা করছি দর্শক কাজটি পছন্দ করবেন।

এতে মৌরিতা জুঁই ছাড়া আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, ফারুক আহমেদ, আশরাফ ব্যাকুলসহ অনেকে।

আসছে ঈদ উল ফিতরে ঢল এন্টারন্টেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ওয়েব সিরিজটি মুক্তির কথা রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, দর্শকরা কাজটি পছন্দ করলে দীর্ঘ এক সিরিজে রূপ নিতে পারে ‘মাফিয়া ডায়ারিজ’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য