,

ফরিদপুরে ভ্যানগাড়িকে বাসের ধাক্কা, নিহত ২

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি ভ্যানগাড়িকে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার মেছোড়দিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালাম শেখ (৬০) ও রুবিয়া বেগম (৫০)। এসময় আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কঙ্কন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার মেছোড়দিয়া নামক এলাকায় রয়েল পরিবহনের একটি বাস একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নারীসহ দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য