,

ঈদে অতিরিক্ত ভাড়া না নেয়ার আহ্বান কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে ব্রিফিংকালে এ আহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

দেশের সড়ক-মহাসড়কসমূহ অতীতের যে কোন সময়ের তুলনায় অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়কের জন্য কোথাও যাতে কোন জনদুর্ভোগ না হয় সেজন্য সতর্ক থাকার পাশাপাশি মাঠ পর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক শ্রমিকসহ সকল স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করি।

মহানগরীর টার্মিনালসমূহে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে।

সড়ক পরিবহন মন্ত্রী মহানগরীর এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোসহ গুরুত্বপূর্ণ যানজট প্রবণ মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ঈদের সময় সড়ক-মহাসড়কে অতিরিক্ত ভীড় এবং যাত্রীদের চাপ এড়াতে পোশাক কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেয়ার জন্য বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতিও আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য