,

লিবিয়ায় ৫ শতাধিক বাংলাদেশি আটক

news-image

অনলাইন ডেস্ক : পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে লিবিয়া পুলিশ। তারা অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তাদের ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। লিবিয়ার মিসরাতা জেলা থেকে তাদের আটক করা হয়ে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে লিবিয়া অবজারভার ও স্যাটেলাইট টিভি আল–আহরার।

এ বিষয়ে লিবিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান জানান, এখন পর্যন্ত দূতাবাস ২৪০ জনের সঙ্গে কথা বলেছে। সেখানে আরও বাংলাদেশি আছে।

দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, অবৈধপথে আসার কারণে ফেরত পাঠানোয় জটিলতা দেখা দেয় কারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছি।

এদিকে, একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জাহাজে করে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে ৫৪২ অভিবাসীকে আটক করা হয়েছে বলে রোববার জানিয়েছে লিবিয়া কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা এএফপির একজন ফটোগ্রাফার জানিয়েছেন, আটককৃত অভিবাসীদের বেশিরভাগই মূলত বাংলাদেশের নাগরিক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য