,

মা-বাবার পর চলে গেল ছোট্ট ফাতেমাও

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আব্দুল করিম ও খাদিজা আক্তার দম্পতির পর চলে গেল তাদের দেড় বছরের মেয়েটিও। মঙ্গলবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশু ফাতেমার মৃত্যু হয়। তার আগে সোমবার ভোরে মারা যান করিম ও খাদিজা।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়েছে।

গত ২০ এপ্রিল রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়ায় তাদের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ এবং তার স্ত্রী খাদিজার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য