,

লন্ডনে বাড়িতে ঢুকে এক পরিবারের চারজনকে ছুরিকাঘাতে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনে বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ; যিনি ওই পরিবারের পরিচিতজন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে লন্ডনের সাউথ বারমন্ড‌সি স্টেশনের কাছে এক‌টি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ‌নিহ‌ত তিন নারীর বয়স যথাক্রমে ৬০, ৪০ ও ৩০-এর কোঠায়। আর পুরুষটির বয়স ৬০ বছর।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের চিফ সুপা‌র ক‌লিন উইনগ্রেভ জানান, প্রতিবেশীদের কাছ থেকে হত্যাকাণ্ডের খবর পায় পুলিশ। পরে তারা গিয়ে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করেন। চারজনই ছুরিকাঘাতে আহত হয়ে ঘরে পড়ে ছিলেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় গোয়েন্দা দলসহ পুলিশের তদন্ত অব্যাহত আছে। গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ অ্যাখ্যায়িত করেছেন স্থানীয় এমপি হ্যারিয়েট হারম্যান। অপরাধীদের দ্রুত বিচার করার কথাও জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য