,

নিউমার্কেটে অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ২০০

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। অ্যাম্বুলেন্সের মালিক মো. সুজন শনিবার রাতে নিউমার্কেট থানায় মামলাটি করেন।

থানার ওসি স ম কাইয়ুম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের মধ্যে গত ১৯ এপ্রিল দুপুর ১২টার দিকে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়।

গত ১৮ এপ্রিল রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলার পর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফের দফায় দফায় সংঘর্ষ চলে উভয়পক্ষের মধ্যে। সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য