,

মা মেহজাবীন, পুত্র ইয়াশ রোহান!

news-image

বিনোদন প্রতিবেদক : স্বপ্নজাল’খ্যাত নায়ক ইয়াশ রোহানের মায়ের চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে! এমন ঘটনা দেশের নাটক-সিনেমার ক্ষেত্রে অনেকটাই বিস্ময়কর। কারণ সমসাময়িক নায়ক-নায়িকাদের এমন চরিত্রে পাওয়া যায় না বললেই চলে। ঈদের বিশেষ নাটক ‘মিম্মি’তে তাদের দুজনকে পাওয়া যাবে এভাবেই। জানালেন নির্মাতা শিহাব শাহীন।

ফ্যামিলি ড্রামা গল্পে নির্মিত এ নাটকটিতে ইয়াশ রোহানের বাবার চরিত্রে শাহেদ শরীফ খান এবং তার সৎ মায়ের চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘একজন তরুণী সন্তান জন্ম না দিয়েও মা হয়ে ওঠার গল্প, বন্ধু হয়ে ওঠার গল্প এটা। একজন বয়স্ক মানুষকে ভালোবেসে বিয়ে করা এবং সেখানে সৎ মা হয়ে আসা; এরপর সেই সংসারে নিজের সমবয়সী সন্তানের মা হওয়ার এক জার্নির গল্প। চরিত্রটিতে মেহজাবীন অসাধারণ অভিনয় করেছেন। গল্পটা একটু ইন্টারেস্টিং, দর্শক অন্যরকম কিছুই দেখতে পাবে। ভালো লাগবে আশা করি।’

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নায়িকারা সচরাচর মায়ের চরিত্রে অভিনয় করতে চান না। তবুও এই চরিত্রে কেন- জবাবে মেহজাবীন বলেন, ‘এটা তো জাস্ট একটা চরিত্র! আমি সবসময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, গল্পটি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য নতুন এবং চ্যালেঞ্জিং, তাই সম্মতি দিয়েছি। আমি সবসময় নতুন কিছু খুঁজি, যেসব চরিত্রে এখনো আমার কাজ করা হয়ে উঠেনি সেসব চরিত্রে নিজেকে এক্সপ্লোর করতে চাই।’

সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটি রচনা করেছেন ডা. জাহান সুলতানা। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ‘মিম্মি’ নাটকটি অবমুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য