,

রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজকুমারী ম্যারি কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

প্রথমে তিনি উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে যান। পরে ৬ নম্বর ও ৮ নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

সেখানে রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন এবং নিজে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন।

সোমবার বিকেলে ডেনিস রাজকুমারী একটি বেসরকারি বিমানে করে কক্সবাজারে পৌঁছান। আগামীকাল বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথাও রয়েছে তার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য