,

সামরিক ব্যয়ে রাশিয়াকে পেছনে ফেলল ভারত

news-image

অনলাইন ডেস্ক : প্রতিরক্ষা খাতে খরচের নিরিখে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকায় উঠে এসেছে ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই ভারতের অবস্থান। এর আগে ২০২০ সালের সামরিক ব্যয়ের পরিসংখ্যানে রাশিয়াকে ছুঁয়ে ফেলেছিল ভারত।

এসআইপিআরআই’র তথ্য অনুয়ায়ী, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২১-এ খরচ বেড়েছে ০.৯ শতাংশ। সে বছর সামরিক খাতে ভারত ব্যয় করেছে ৭ হাজার ৬৬০ কোটি ডলার।

অন্যদিকে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল ৮০ হাজার ১০০ কোটি ডলার। চীনের ২৯ হাজার ৩০০ কোটি ডলার। করোনার আবহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় ১.৪ শতাংশ কমলেও চীনের বেড়েছে প্রায় ৪.৭ শতাংশ।

এসআইপিআরআই’র তথ্য বলছে, পৃথিবীর মোট প্রতিরক্ষা ব্যয়ের ৬২ শতাংশ দখল করে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও ব্রিটেন। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য