,

ফের ভাবনার জন্য গাইলেন মমতাজ

news-image

বিনোদন প্রতিবেদক : আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। ২০১৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ গেয়েছিলেন ‘ফিরব না আর বাড়ি’ শিরোনামের একটি গান। অনিমেষ আইচ পরিচালিত সিনেমাটির সেই গান প্রশংসিত হয় শ্রোতামহলে। এবার ভাবনার তৃতীয় সিনেমা ‘দামপাড়া’র একটি গানে কণ্ঠ দিলেন মমতাজ।

গতকাল রোববার রাতে ইমন চৌধুরীর নিকেতনের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন আনন জামান। সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গানের কথাগুলো এমন ‘নাই কোথাও তুমি নাই বুকের শূন্যতায়/ মুনিয়ার ঝাঁক ছটফট ডানা ঝাপটায়’।

গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভাবনা। তার তাই তো গান রেকর্ডিংয়ে হাজির হন তিনি। রেকর্ডিং শেষে মমতাজকে জড়িয়ে ধরে হাসিমুখে ছবিও তোলেন। যা প্রকাশ করেন নিজের ফেসবুকে।

ভাবনা বলেন, ‘মমতাজ আপা আমার জন্য অনেক লাকি। আমার প্রথম সিনেমায় তার সুন্দর এবং শক্তিশালী গায়কীতে মুগ্ধ ছিলাম। আবারও তিনি আমার জন্য গেয়েছেন। এটি এই সিনেমার একমাত্র গান। গানটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’

তিনি আরও যোগ করেন, ‘আমার চরিত্রের পয়েন্ট অব ভিউ থেকেই মমতাজ আপা গানটি গেয়েছেন। আমি চাই আমার সব সিনেমায় তার গান থাকুক।’

জানা গেছে, ইতিমধ্যেই ‘দামপাড়া’র প্রায় শুটিং শেষ। শিগগিরই গানটির শুটিং করা হবে।

মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে সিনেমা হচ্ছে ‘দামপাড়া’। এতে শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন নায়ক ফেরদৌস আহমেদ, তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় আছেন আশনা হাবিব ভাবনা।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনায় শুদ্ধমান চৈতন। প্রযোজনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য