,

সজল-নোভার অতঃপর ৭ দিন!

news-image

বিনোদন প্রতিবেদক : আব্দুন নূর সজল পাত্রী দেখতে গিয়ে উদ্ভট প্রশ্ন করেন। পাত্রী উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে সজলের গালে চড় বসিয়ে দেন। এভাবে একের পর এক মেয়ে দেখে চড় খেয়ে বাড়ি ফিরেন সজল। সবশেষে বন্ধু রাজু আহসানকে সঙ্গে নিয়ে নোভা ফিরোজকে পাত্রী হিসেবে দেখতে যান তিনি।

নোভাকে একই প্রশ্ন করে চড় খাওয়ার অপেক্ষায় থাকেন সজল। নোভা কোনও প্রতিক্রিয়া দেখাননি। তিনি সজলের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর দেন। অবশেষে দু’জন বিয়ের আগে ৭ দিনের জন্য ঢাকার বাইরে চলে যান। এমনই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে হয়েছে ঈদের বিশেষ নাটক ‘অতঃপর ৭ দিন’।

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল ও নোভা। মূলত তাদের সাত দিনের গল্পই ফুটে উঠবে নাটকে। পান্থ শাহরিয়ারের রচনায় ও সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন খলিলুর রহমান কাদেরী, রাজু আহসান, ফারজানা লীনা, হাসান মাহমুদ, সানজিদা রহমান মীম, জান্নাতুল ফেরদৌস লোটাস, সাজদারুন নেছা ও আহসান হাবীব বিপুসহ অনেকে।

‘অতঃপর ৭ দিন’ প্রচার হবে বিটিভির ঈদের অনুষ্ঠানমালায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য