,

যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় বাসা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী দুই ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। আজ সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

তারা হলেন-আব্দুল করিম (৩০) ও তার স্ত্রী মোসা. খাদিজা আক্তার (২৫)। তাদের দুই বছরের মেয়ে ফাতেমার অবস্থাও আশঙ্কাজনক।

গত বুধবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে তাদের ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে স্ত্রী এবং ভোর ৬টার দিকে স্বামীর মৃত্যু হয়।

আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আর তার খাদিজার দগ্ধ হয়েছিল ৯৫ শতাংশ। আর তাদের মেয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য