,

রংপুরে ঈদ উপহার হিসেবে ঘর পেতে যাচ্ছেন ৬৭৫ জন ভূমি ও গৃহহীন পরিবার

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ৬৭৫ জন ভূমি ও গৃহহীন পরিবার ঈদ উপহার হিসেবে ঘর পেতে যাচ্ছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের এ ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন। রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসিব আহসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এসময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমানসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় রংপুরের জেলা প্রশাসক জানান, আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে রংপুর জেলায় ১ হাজার ২৯৯ জন গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে রংপুর সদরে ১০৫টি, কাউনিয়ায় ১২৭টি, বদরগঞ্জে ১’শটি, পীরগাছায় ১২০টি, মিঠাপুকুরে ৩’শটি, তারাগঞ্জে ১০৭টি, গঙ্গাচড়ায় ২’শটি ও পীরগঞ্জে ২৪০টি ঘর নির্মান করা হচ্ছে। এ ঘরে দুটি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর, শৌচাগার রয়েছে। এছাড়া এ সকল পরিবারের জন্য নিশ্চিত করা হচ্ছে বিদ্যুৎ ও সুপেয় পানি। প্রত্যেক পরিবারকে তার জমির দলিল নিবন্ধন ও নামজারি করে দিচ্ছে প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য