,

জনশুমারিতে ইন্টারনেট, সিম ও নেটওয়ার্ক সুবিধা দেবে রবি

news-image

নিউজ প্রতিবেদক : দেশের বর্তমান জনসংখ্যা কত, তা জানতে প্রতিটি খানা থেকে তথ্য সংগ্রহের নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সরকারি এ সংস্থাটি জানিয়েছে, ষষ্ঠ জনশুমারি শুরু হবে আগামী ১৫ জুন। চলবে ২১ জুন পর্যন্ত। ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পে তিন লাখ ৯৫ হাজার পিস ট্যাব সরবরাহ করা হবে। প্রতিটি ট্যাবে সিম, নেটওয়ার্ক ও ইন্টারন্টে সুবিধা দেবে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি।

রোববার (২৪ এপ্রিল) বিবিএস মিলনায়তনে রবি ও বিবিএস-এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের পরিচালক (উপ-সচিব) মো. দিলদার হোসেন ও রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস কর্মকর্তা মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, আগের পাঁচটি আদমশুমারির তথ্য খাতা-কলমে সংগ্রহ করা হয়েছিল। প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হবে এবারের জনশুমারি। এবারই প্রথম বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের শুমারির আওতায় আনা হচ্ছে। একইসঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য সংগ্রহও করা হবে।

তিনি আরও বলেন, আমরা বীরের জাতি, কোনো কাজেই পরাজিত হইনি। আমার বিশ্বাস জনশুমারির কাজেও সফল হবো। ১০ বছর পর জনশুমারি হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কাজ শুরু করেছি। ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা তথ্যও দ্রুত সময়ে প্রকাশ করতে পারবো।

প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন বলেন, জনশুমারির মহাযজ্ঞ শুরু হবে ট্যাবের মাধ্যমে ডিজিটালি। জনশুমারির কাজে সিম, নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা দেবে রবি। জনশুমারির কাজে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারণ, দেশের পরিকল্পনা প্রণয়নের অন্যতম উৎস হচ্ছে জনশুমারি। খাদ্য আমদানি, দারিদ্র্য নিরসনে পদক্ষেপ, শিক্ষার হার বাড়ানোসহ সব পরিকল্পনা প্রণয়নের সূতিকাগার হচ্ছে জনশুমারি। আমরা দেশের জন্য কাজ করছি উন্নয়নের জন্য কাজ করছি। সঠিক জনশুমারি দেশের উন্নয়নকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করি।

এসময় বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজ রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না