বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না: সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না, যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

আজ রোববার সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ মন্তব্য করেন।

ঈদযাত্রা শুরু না হতেই ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজট শুরু হয়েছে। ঈদের আগে আগে তো সমস্যা আরও বাড়বে। ভোগান্তি কমাতে সরকারের পদক্ষেপের বিষয়ে সড়ক সচিব বলেন, আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল, এই করিডরেও যানজটের পরিমাণ বেশি দেখা দেয়। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে বিআরটি করিডরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন।

নজরুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সবাইকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করেছি আমরা। কী কী সমস্যা আছে দেখেছি। পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল, সেগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে। এখনো কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে উল্লেখ করে আবারও সেখানে পরিদর্শনের কথা জানান সচিব। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে সেখানে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

সচিব জানান, জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা মোড় পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল। বাজার, লোকালয় থাকায় এখানে যানজট সব সময় লেগেই থাকত। নওজোর, সফিপুর ও গোড়াই এ তিনটি ফ্লাইওভার আমরা আগামীকাল সোমবারের মধ্যে খুলে দিচ্ছি।

সিরাজগঞ্জের নলকায় আরেকটি সেতু সোমবার খুলে দেওয়া হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, যেসব স্থান সমস্যা প্রবণ হিসেবে চিহ্নিত ছিল, যানজট প্রবণ ছিল, সেগুলো আমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করেছি। কাজগুলো আরও পরে শেষ করার কথা ছিল, কিন্তু ঈদের কথা বিবেচনা করে আগেই শেষ করেছি আমরা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা