,

জয়ার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত ইরানি নির্মাতা

news-image

বিনোদন প্রতিবেদক : জয়া আহসানের সঙ্গে কাজ করে মনে হয়েছে ইরানের কোনো সুপারস্টার শিল্পীর সঙ্গে কাজ করছি। তাদের চেয়ে উনার দক্ষতা কোনো অংশে কম নয়। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। প্রতিটি দৃশ্য তিনি নিখুঁতভাবে অভিনয় করেছেন, দারুণভাবে সবকিছু সামলে নিয়েছেন। এককথায় আমি মুগ্ধ।’ এভাবেই কথাগুলো বলছিলেন ইরানের নন্দিত নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জয়া আহসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন তিনি। এ ছাড়াও দুই বাংলার নন্দিত এই অভিনেত্রীকে ইরানের সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টারদের সঙ্গে তুলনা করেছেন এই নির্মাতা। তারই পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমায় অভিনয় করছেন জয়া।

মর্তুজা আরও জানান, ‘ফেরেশতে’ সিনেমাটি ইরানি, তবে এটি দৃশ্যায়িত হচ্ছে বাংলা ভাষায়। পরে ডাবিং করে ইরানে এটি দেখানো হবে।

অনুষ্ঠানে নিজের মাতৃভাষা ফারসিতে কথা বলেন মর্তুজা। তার কথা বাংলায় অনুবাদ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ।

সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘দীর্ঘদিন আমি ঢাকাতে ছিলাম না। কলকাতা কিছু সিনেমার শুট শেষ করে ফিরেই “ফেরেশতে”র কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তাই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারিনি। ২৫ দিন আমরা ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। কাজ করতে গিয়ে দারুণ কিছু অভিজ্ঞতাও হয়েছে।’

 

তবে সিনেমাটিতে নিজের চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এই অভিনেত্রী। জানিয়েছেন, সমাজে সবার খুব কাছের-এমন একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। যে চরিত্র দর্শক খুব সহজে সংযোগ স্থাপন করতে পারবেন।

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের গল্প ও পরিচালনায় এরই মধ্যে সিনেমার শুটিং হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেলস্টেশন এলাকাসহ আরও কিছু জায়গায়।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এই সিনেমায় আরও অভিনয় করছেন- রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুকসহ অনেকে। তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চলতি সপ্তাহে ‘ফেরেশতে’র শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না