,

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই ভাঙাড়ি শ্রমিক নিহত

news-image

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই ভাঙাড়ি শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় এলাকার সোহেল মিয়া (১৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া (১৫)।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর সদর থেকে ভাঙাড়ি জিনিসপত্র নিয়ে একটি মিনি (ডিআই) ট্রাক ভাড়া করে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন সোহেল ও রুহেল। দুপুর ২টার দিকে জৈন্তাপুর আলু বাগান এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক তাদের ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য