,

ঈদ ঘিরে একমাস পর নারায়ণগঞ্জ থেকে ১৮ লঞ্চ চালু

news-image

জেলা প্রতিনিধি : দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদুল ফিতর উপলক্ষে এক মাসের জন্য নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে পরীক্ষামূলকভাবে ১৮টি লঞ্চ চালু করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এসব লঞ্চ চলাচল শুরু করে।

এই ১৮টি লঞ্চের মধ্যে ১৫টি চাঁদপুর রুটের এবং তিনটি হোমনা-রামচন্দ্রপুর, ওয়াবদা, সুরেশ্বর-নড়িয়া (শরিয়তপুর) রুটের। এসব লঞ্চের সঙ্গে আগে থেকে চালুকৃত এমভি নিউ আরিফ, এমভি সম্পা, এমভি গ্রীন ওয়াটার-৭ ও সোনারতরী-৫ চলাচল করবে।

সবমিলিয়ে এখন থেকে নারায়ণগঞ্জ থেকে মোট ২২টি লঞ্চ চলাচল করবে। তবে এখনও বন্ধই থাকছে মুন্সিগঞ্জ ও মতলব-মাছুয়াখালী রুটের লঞ্চগুলো।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বলেন, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের স্বার্থে এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে ১৮টি লঞ্চ চালু করা হয়েছে। এসব লঞ্চের সঙ্গে আগের চালুকৃত আরও চারটি লঞ্চ চলাচল করবে।

বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, ২৩ এপ্রিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ১৮টি লঞ্চ চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে এসব লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটের ২৫টি ও মতলব-মাছুয়াখালী রুটের ১৯টি লঞ্চ চলাচল বন্ধই থাকছে।

গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যায়। এই ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য