,

যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের মুসলিম নগর এলাকায় দুই বাসের মাঝে পড়ে মো. শফিকুল ইসলাম (১৮) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুলের বাবা কবির হাওলাদার জানান, তার ছেলে যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিম নগর এলাকায় রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বালুয়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। তার ছেলে একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শফিকুলের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য