,

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কিয়েভ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলের পর ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াকের বরাদ দিয়ে শনিবার (২৩ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমেক জানিয়েছেন— রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু। নিহতদের মধ্যে তিন মাস বয়সী শিশুও রয়েছে।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি প্রথম হামলা করে রাশিয়া। এরপর থেকে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া বন্দর নগর মারিউপোলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। মারিউপোলকে বলতে গেলে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য