,

সুযোগ বুঝে পালালেন তারা!

news-image

বিনোদন প্রতিবেদক : ভার্সিটি থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাতজনের একটি দল কক্সবাজারে শিক্ষা সফরে আসে। শিক্ষকের নিয়ম-কানুন এতটাই কঠিন যে পুরো সফরটিই কেউ কোনো মজা করতে পারছে না। যেমন- ছেলেমেয়েরা একসঙ্গে ঘোরা যাবে না। তাকে ভাইয়া বলে ডাকতে হবে মেয়েদের। আর ছেলেরা স্যার বলে সম্বোধন করবে। মেয়েদের শিক্ষাসফরে আলাদা লেসন দেওয়া ইত্যাদি।

আর যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে। সবাই কিছুটা ভয়েও থাকে। কিন্তু নিয়ম ভাঙে মাহিন। সে অন্যদের জাগ্রত করে তুলবার চেষ্টা চালালেও তেমন সাড়া মেলে না। মাহিন আগে থেকেই ভালোবাসতো সেজুতিকে। অগ্যতা তারা সুযোগ বুঝে দল থেকে পালায়। বেকায়দায় পরে যায় শিক্ষকরা।

এদিকে, সেজুতির বাবা ফোন করে সেজুতি কেমন আছে জানতে চায়। শিক্ষকও তেমন কোনো সদুত্তর দিতে পারে না। পুরো দলটিই ওদের খুঁজতে থাকে। মোবাইল সুইচ অফ। সেজুতির বাবাও অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বেশ জটিল রুপ নেয়।

এমনই গল্প নিয়ে এগিয়েছে ঈদের বিশেষ নাটক ‘লাভ জার্নি’। সেজান নূরের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা।

‘লাভ জার্নি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন- মনোজ প্রামানিক ও শবনম ফারিয়া। আরও আছেন- সাইফ খান, নওশীন মেঘলা, অর্নব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহানসহ অনেকে।

নির্মাতা দীপু হাজরা জানান, নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচার হবে একুশে টেলিভিশনে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না