,

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতি মাসে গড়ে ৩২ জন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) একটি প্রতিবেদন বলছে, ২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মাসে গড়ে ১৪৭ জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত করা হয়েছে। যা এর আগে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসে ছিল প্রায় ৬১ জন।

‘দ্য আনএন্ডিং নাইটমেয়ার: ইমপ্যাক্টস অব বাংলাদেশ’স ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ৪২৬টি মামলায় প্রায় ৯১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৭৩ জনকে। প্রতি মাসে গড়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

অন্যদিকে, পরবর্তী ১১ মাসে ৪৬৪ মামলায় ১ হাজার ৩৩১ জনকে অভিযুক্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয় ৬০৯ জনকে। প্রতি মাসে গড়ে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।

সিজিএস আরও জানাচ্ছে, ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ মাসে এই আইনের অধীনে দায়ের করা ৮৯০টি মামলায় প্রতি মাসে গড়ে ৮৬ জনের বেশি মানুষসহ ২ হাজার ২৪৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আসামিদের মধ্যে প্রতি মাসে গড়ে ৩২ জন করে ৮৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রিয়াজ এ প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, আইনটির ‘নির্বিচারে’ ব্যবহারের কারণে গবেষণার পরবর্তী সময়ের পরিস্থিতি উদ্বেগজনকভাবে খারাপ হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে সামনের দিনগুলোতে এর ব্যবহার আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য