,

অগ্রিম টিকিটের জন্য বসুন্ধরা সিনেপ্লেক্সের সামনে দীর্ঘ সারি

news-image

বিনোদন প্রতিবেদক : রোজার দিন সাধারণত বেলা ১১-২২টার আগে খোলে না রাজধানীর শপিং সেন্টারগুলো। সেখানে সকাল পৌনে ১০টার দিকেই বসুন্ধরা শপিংমলের সিনেপ্লেক্সের সামনে সরগরম অবস্থা। কাউন্টারের সামনে বিশাল লাইন, পাশে জটলাও রয়েছে। কারণ ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’।

সিনেমাটি আগামী ৬ মে মুক্তি পাবে। একই দিন বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্স পর্দায় তুলবে এটি। আর আজ বৃহস্পতিবার থেকে এর অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল প্রেক্ষাগৃহটি। সে কারণেই সকাল থেকেই মানুষে ঠাসা বসুন্ধরার সিটির অষ্টম লেভেল।

সরজমিন দেখা গেছে, টিকিট কাটতে আসেন অধিকাংশ তরুণ ও মার্ভেল সিরিজ ভক্ত। তেমনই একজন রাকিব। তার ভাষ্য, ‘বরাবরই মার্ভেলের ছবিগুলো দেখি। আর ঈদের পরপরই এটি আসবে। তখন ছুটি থাকবে। সবার হাতেই সময় থাকবে। পরিবার ও বন্ধুরা মিলে দেখব বলে আগেই টিকিট কনফার্ম করতে এসেছি।’

এদিকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টা থেকে কাউন্টার চালু করা হয়েছে। তার আগেই লম্বা কয়েকটি লাইন পড়ে গেছে। করোনার পর এমন ভিড় তারা দেখছেন এই প্রথম।

 

অন্যদিকে, মার্ভেলের জনপ্রিয় চরিত্র ডক্টর স্ট্রেঞ্জ। ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’র দ্বিতীয় ট্রেলারে দেখা গেছে, এলিজাবেথ ওলসেনের স্কারলেট উইচ চরিত্রটি এবং একটি অডিও ক্যামিও যার আওয়াজ অনেকটাই প্যাট্রিক স্টুয়ার্টের মতো, যাকে ‘এক্স-মেন’ সিরিজে প্রফেসর এক্স হিসেবে দেখা গিয়েছিল।

ট্রেলারে ডক্টর স্ট্রেঞ্জ অর্থাৎ বেনেডিক্ট কাম্বারব্যাচকে দেখা যাচ্ছে একটি দুঃস্বপ্ন থেকে তিনি জেগে উঠছেন এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে চলেছেন। আর সেখানে থেকেই মাল্টিভার্স খুলে যাচ্ছে।

এই ‘মাল্টিভার্স অব ম্যাডনেস’-এ ফিরতে চলেছেন ওয়াং চরিত্রে বেনেডিক্ট ওয়াং, ডক্টর ক্রিশ্চিন পালমারের চরিত্রে র‌্যাচেল ম্যাকঅ্যাডামস এবং কার্ল মোডোর চরিত্রে চিউটেল এজিওফোর। সিনেমাটি পরিচালনা করছেন স্যাম রাইমি। চিত্রনাট্য লিখেছেন মাইকেল ওয়ালড্রন এবং জেড হ্যালি বারলেট।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড