,

রাজধানীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।

দগ্ধরা হলেন—আব্দুল করিম (৩০), তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার (২৫) ও তাদের মেয়ে ফাতেমা আক্তার (২)।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর পাঁচটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা কামাল হোসেন জাগো নিউজকে জানান, দগ্ধ আব্দুল করিম তার ভাই। এলাকাতেই তার একটি মুদি দোকান রয়েছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে তার ভাবি, ভাই ও দুই বছরের ভাতিজি দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ তিনজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, তার স্ত্রী খাদিজা আক্তারের শরীরের ৯৫ শতাংশ ও তাদের দুই বছরের মেয়ে ফাতেমা আক্তারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ রয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজন হাসপাতালে এসেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য