,

মিলছে না টানা ৯ দিনের সরকারি ছুটি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ মে ছুটি ঘোষণা করলেই মিলবে টানা ৯ দিনের সরকারি ছুটি-এ নিয়ে জনমনে প্রশ্ন ছিল। তবে বিষয়টি পরিষ্কার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানানো হয়েছে, ৫ মে সরকারি কোনো ছুটি থাকছে না। তবে কেউ চাইলে এদিন ছুটি নিতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা ৫ মে ছুটি নেবেন না, তাদের ওইদিন অফিস করতে হবে। তবে যারা ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটি (৯ দিনের) ভোগ করতে পারবেন। কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন, তবে আগে-পেছনের সব ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে। আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।

ঈদের ছুটি ২, ৩ ও ৪ মে। তার আগে ১ মে রোববার ‘মে দিবসে’র ছুটি। তার অগের দুদিন শুক্র-শনিবার। সুতরাং ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত মোট ৬ দিন ছুটি। পরের দিন বৃহস্পতিবার (৫ মে) কেউ যদি ছুটি নেন তাহলে পরের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড