,

টিউশন ফি নির্ধারণ করে দেবে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করে দেবে সরকার। এ জন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সংক্রান্ত নীতিমালা ২০২২ প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এর খসড়া তৈরি করা হয়েছে। আগামী বছর থেকে এটি বাস্তবায়ন হতে পারে বলে জানা গেছে। নীতিমালা চূড়ান্ত করতে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে একটি সভা হয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, বেসরকারি

এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করে দেবে শিক্ষা মন্ত্রণালয়। যার উদ্দেশ্য শিক্ষার্থীদের কাছে থেকে আদায় করা অর্থের জবাবদিহিতা নিশ্চিত করা। এর জন্য নির্ধারিত খাত ধার্য করে শিক্ষার্থীদের সব ধরনের শিক্ষাব্যয় নির্ধারণ করে দেওয়া হবে। সব ধরনের লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে।

জানা গেছে, এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফরম পূরণ ফিসহ যাবতীয় আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ নীতিমালা হচ্ছে। এটি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে। নীতিমালা বাস্তবায়ন হলে নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে শিক্ষার্থীদের সব ধরনের ফি ও বেতনের অর্থ আদায় করতে হবে। কোনোভাবে তাদের কাছ থেকে নগদ অর্থ আদায় করা যাবে না। আদায়কৃত সব অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ তহবিলে জমা রাখতে হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর