,

ধর্ষণ মামলায় জামিন পেতে আদালতে বিয়ে করলেন আসামি

news-image

আদালত প্রতিবেদক : ধর্ষণ মামলায় জামিনের পর কারামুক্ত হতে ভুক্তভোগী নারীকে আদালতেই বিয়ে করলেন আসামি। আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

বিয়ে অনুষ্ঠানের জন্য আসামিকে আজ কারাগার থেকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে আদালতে হাজির করা হয়।

তবে আদালতে বিয়ের অনুষ্ঠানের আগে বিচারক মোছা. বিলকিছ আক্তার আসামি হাসানুজ্জামানের জামিন মঞ্জুর করেন। এরপর এজলাসে বসেই বিয়ে পিঁড়িতে বসেন তারা। কয়েকজন আইনজীবী, সাংবাদিক, পুলিশ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ আসামি সিএমএম আদালতে জামিন আবেদন করেন। কিন্তু জামিন পাননি। পরে তিনি মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। গত ১৭ এপ্রিল আদালত বিয়ের শর্তে আসামি জামিন পেতে পরেন জানিয়ে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানির জন্য পাঠান।’

শুনানিকালে আসামিকে হাজির করা হয়। বাদী ভুক্তভোগী নারীও হাজির ছিলেন। এদিন আসামি আদালতে বিয়ে করতে রাজি আছেন বলে জানান। এরপর আদালত ভুক্তভোগীকে বিয়ে করার শর্তে জামিন দেন। এরপর ১২ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, হাসানুজ্জামান বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ভুক্তভোগীর সঙ্গে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভনে গত বছরের ১৬ জানুয়ারি বিকেল থেকে ২১ ফেব্রুয়ারি আদাবরের একটি বাসায় ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আসামি। এরপর আসামিকে বিয়ের কথা বললে বিভিন্ন তারিখ দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।

আসামি বিভিন্ন সময় ভুক্তভোগীর কাছ থেকে সাত লাখ টাকাও নেয়। একপর্যায়ে চাপ দিলে গত ২১ ফেব্রুয়ারি আসামি ভুক্তভোগীকে জানিয়ে দেন, তিনি বিয়ে করবেন না।

ভুক্তভোগী গত ৬ মার্চ আদাবর থানায় মামলা করেন। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। দেড় মাস ধরে কারাগারে ছিলেন আসামি। এরপর কারামুক্ত হতে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য