,

দুই লাখ কর্মী চাকরি হারাতে পারেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোয় কর্মরত প্রায় দুই লাখ বিদেশি কর্মী চাকরি হারাতে পারেন। ইউক্রেন যুদ্ধের কারণে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন গতকাল সোমবার এ শঙ্কার কথা জানিয়েছেন। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার কারণে এমনটি হতে পারে।

মস্কোর মেয়র এক ব্লগ পোস্টে জানিয়েছেন, আমাদের হিসাবে প্রায় দুই লাখ লোক কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ গত সপ্তাহে ৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার অনুমোদন দিয়েছে।

সোবিয়ানিন বলেন- প্রথমত, বিদেশি প্রতিষ্ঠানগুলো যারা অস্থায়ীভাবে তাদের কার্যক্রম স্থগিত করেছে বা রাশিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানকার কর্মীদের লক্ষ্য করে এই প্রকল্প নেওয়া হয়েছে। দেশটিতে ইতোমধ্যে ৮৫ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। তবে তাদের নতুন প্রকল্পে কাজ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য