,

কেন শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চলতি বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহসভাপতি পদে জয়ী হন। তবে সেই পদটি থেকে এখন সরে দাঁড়াচ্ছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। তিনি বলেন, আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন তিনি। তাই শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী অন্য সংগঠনের নির্বাচনে অংশ নেওয়ার আগে পদত্যাগ করবেন।

ডিপজল আরও জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য হলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পদ হারাবেন। তাই পদত্যাগ করছেন তিনি।

এরই মধ্যে প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডিপজল। কিন্তু শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিষয়টি এতদিন তার জানা ছিল না বলে জানিয়েছেন। না হলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতেন।

গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। সেই প্যানেলের সদস্য রোজিনার এরই মধ্যে পদত্যাগ করেছেন। তার জায়গায় সমিতির সদস্য করা হয়েছে চিত্রনায়ক রিয়াজকে। এছাড়া একই প্যানেল থেকে জয় পাওয়া আরেক সহসভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলও নিজের পদটি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য