,

মোশতাককে শ্রদ্ধা, অধ্যাপক রহমত উল্লাহর কুশপুতুল দাহ

news-image

ঢাবি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানিয়ে ধৃষ্টতা দেখানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার কুশপুতুলদাহ কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে মুক্তিযুদ্ধ মঞ্চ তাকে ঢাবি থেকে বের করে পাকিস্তানে পাঠিয়ে দেবে বলেও মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন।

সোমবার বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর বিচার দাবিতে ‌অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও বেঈমান খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, অধ্যাপক রহমত উল্লাহর বহিষ্কার নিয়ে ঢাবি প্রশাসনের কোনো ধরনের তালবাহানা কখনোই মেনে নেবে না বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা। ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাওসহ অধ্যাপক রহমত উল্লাহকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রহমত উল্লাহ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর কুখ্যাত খুনী মোশতাকের প্রতি শ্রদ্ধা জানানোর মত ধৃষ্টতা দেখানোর অপরাধে অবিলম্বে এই পাকি কীট শিক্ষক নামক কলঙ্ক রহমত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের থেকে বহিষ্কার করতে হবে। আমরা মাঝে মাঝে এমন ধৃষ্টতা দেখি। কখনো মোর্শেদ খান, কখনো রেজাউর রহমান নানাভাবে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে আসছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ২৪ ঘন্টার মধ্যে এই শিক্ষকের পদত্যাগ দাবি করছে। তিনি তার বক্তব্যে আগামী সময়ে যেন এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি রাখার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, ভাস্কর্য শিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম, ঢাবি শিক্ষার্থী কানিজ ফাতেমাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না