,

ওমরাহ পালনে সৌদি আরবে নায়ক রুবেল

news-image

বিনোদন প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। গত শুক্রবার ঢাকা ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল।

তিনি বলেন, ‘গত পরশু রুবেল ওমরাহ পালন করতে গেছেন। যাওয়ার আগে আমাদের কাছে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে আমাদের ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি।’

ওমরাহ শেষে সপ্তাহখানেক পর রুবেল দেশে ফিরবেন বলেও জানান মোরশেদ খান হিমেল।

উল্লেখ্য, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন রুবেল। তিনি সহসভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু তিনি শপথ না নিয়ে তার পদটি সহসভাপতি পদে হেরে যাওয়া চিত্রনায়ক রিয়াজকে দিয়ে দেবেন বলেন জানান। কিন্তু ঘোষণা দিলেও এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি এই নায়ক।

সম্প্রতি কার্যনির্বাহী পদে শপথ নিয়েছেন রিয়াজ। রুবেল পদ ছাড়লে সে পদে তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য