,

সব নারী চরিত্র নিয়ে টেলিফিল্ম

news-image

বিনোদন প্রতিবেদক : বড় পর্দার অভিনেত্রী চিত্রনায়িকা ববি হক। এবার ঈদে এই অভিনেত্রীকে দেখা যাবে ছোট পর্দায়। ‘সুরভী’ নামের টেলিফিল্মে তিনি অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর ও শম্পা রেজার মতো গুণী শিল্পীদের সঙ্গে। মজার বিষয় হচ্ছে, টেলিফিল্মটি সব চরিত্রেই নারী। এমনটাই জানালেন এর নির্মাতা চয়নিকা চৌধুরী।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গের বব (বেজড অন বুক) সিজন ২-এ জনপ্রিয় গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম নির্মিত হচ্ছে। এর মধ্যে একটি হলো ‘সুরভী’। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘সুরভী’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘এই ছবির লেখক ও প্রযোজক বাদে আমরা সবাই নারী। মূল উপন্যাসে দু-একটা পুরুষ চরিত্র অবশ্য ছিল। চিত্রনাট্য করার সময় মিলন ভাই তাদেরও নারী করে দিয়েছেন। এমনকি টেলিফিল্মে ড্রাইভার চরিত্রটিও নারীর। তিনি অনেকদিন পর স্ক্রিপ্ট লিখলেন। দারুণ একটা কাজ এই ঈদে দেখতে পাবেন দর্শক।’

জানা গেছে, বব-২ সিজনে নূর ইমরান মিঠু নির্মাণ করছেন ‘অলৌকিক বিকেলের গল্প’, ভিকি জাহেদ ‘প্রায়শ্চিত্র’, শিহাব শাহিন ‘হাফচান্স’ ও ইমরাউল রাফাত নির্মাণ করছেন ‘ফ্রিল্যান্সার নাদিয়া’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য