,

নতুন সংকটে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অনাস্থা ভোটে হেরে ইমরান খানের সরে যাওয়ার পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেননি তিনি। ইমরানবিরোধী আন্দোলনে শরিকদের অনেকে মন্ত্রিসভায় যোগ দিতে চাচ্ছেন না। তাদের অনেকে সাংবিধানিক পদে, তথা প্রেসিডেন্ট, স্পিকার, গভর্নর ইত্যাদি পদে যোগ দিতে আগ্রহী হলেও মন্ত্রিসভায় যেতে চাচ্ছেন না। এমনটাই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। খবর পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

শনিবার পার্লামেন্টারি হাউসে এক বৈঠক হয় পিপিপির। এরপর অনানুষ্ঠানিক এক আলোচনায় সাবেক এই প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তার মনে হচ্ছে, পিপিপি মন্ত্রিত্ব নিতে চাচ্ছে না। তবে তারা চায়, তাদের বন্ধুদের আগে শাহবাজের মন্ত্রিসভায় নেওয়া উচিত। তারা শাহবাজ শরিফের ওপর বোঝা চাপাতে চান কিনা, এ প্রশ্নের জবাবে জারদারি বলেন, ‘এ ধরনের কোনো ব্যাপার নেই। আমরা বরং বন্ধুদের একটা সুযোগ দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বতন্ত্র থেকে সরকারের কাজে সহায়তা করে যেতে চাই।’

জোটের আরেক শরিক এমকিউএম-পি-এর আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন, তিনি মন্ত্রিসভার সদস্য হওয়ার চেয়ে জনগণের সেবায় বেশি আগ্রহী। তবে জারদারির সংবাদ সম্মেলনের পর পিপিপির কয়েক নেতা বলেছেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। শেষ পর্যন্ত হয়তো মন্ত্রিসভায় যোগ দিতেও পারেন। শোনা গিয়েছিল, পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। এর আগে পিপিপি বলেছিল, জাতীয় পরিষদের দলের মনোনায়নপ্রত্যাশীদের ফরমের জন্য ৪০ হাজার রুপি এবং প্রাদেশিক পরিষদের জন্য ৩০ হাজার রুপি দলের ফান্ডে জমা দিতে হবে। পিপিপির সাধারণ সম্পাদক ফারহাতুল্লাহ বাবর বলেছেন, আবেদন ফরম দলের ইসলামাবাদ দপ্তরে অথবা করাচিতে বিলাওয়াল ভুট্টোর করাচির বাসভবনে ৩০ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে।

তবে রাজনৈতিক সূত্রগুলো বলছে, পিপিপি মন্ত্রণালয়ের চেয়ে সাংবিধানিক দপ্তরের পদগুলোর দিকে বেশি আগ্রহী। এরই মধ্যে পার্লামেন্টের নতুন স্পিকার হয়েছেন পিপিপির রাজা পারভেজ আশরাফ। গতকাল তিনি এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ডেপুটি স্পিকার, সিনেট চেয়ারম্যান এবং প্রেসিডেন্টের পদের দিকে নজর দলটির। কারণ, ধারণা করা হচ্ছে, আরিফ আলভি শিগগিরই পদত্যাগ করতে পারেন। যদি এমনটা ঘটে, তবে পিপিপি প্রেসিডেন্ট চাইবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড