,

কান কেটে মাস্ক পরা থেকে মুক্তির আনন্দ উদযাপন!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করায় বিশ্বের বহু দেশে আর বাধ্যতামূলক নয় মাস্ক পরা। দুবছর ধরে মাস্ক পরার পর তা থেকে মুক্তি পাওয়ার আনন্দে তাই নিজের কানই কেটে ফেললেন ব্রাজিলের এক ব্যক্তি। কানও থাকল না, মাস্ক পরার ঝামেলাও থাকল না!

নিউইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, মাইকেল ফারো নামের ওই ব্যক্তি তার চেহারার জন্য ‘হিউম্যান সেটান’ নামেই বেশি জনপ্রিয়। মাথা, মুখ এবং শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করিয়ে ভয়ানক চেহারা তৈরি করেছেন। তার এই অদ্ভুতদর্শন চেহারার জন্য ফারোকে ‘শয়তানের’ সঙ্গে তুলনা করা হয়।

তার দেহের অস্ত্রোপচারের নবতম সংযোজন কান। মাস্কের ঝামেলা হঠাতে নিজের দুটি কানই অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেন ফারো। ইনস্টাগ্রামে অস্ত্রোপচারের পরের ছবি শেয়ার করেছেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, ব্রাজিলের প্রায়া গ্রান্ডের বাসিন্দা ফারো। নিজের শরীরে নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করাতেই তার আনন্দ। তাই ট্যাটু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। নিজেকে ‘দৈত্য’র মতো দেখাতে শরীরে ষাটটিরও বেশি অস্ত্রোপচার করিয়েছেন। দেহের ৮৫ শতাংশ অংশই ট্যাটু করা। নিজের চেহারা পরিবর্তনই তার নেশা। সেই নেশাতেই ঘন ঘন অস্ত্রোপচারের সাহায্যে নিজের রূপ বদলান ফারো। মাথায় সিং লাগানো, নাক কেটে ফেলা, হিংস্র প্রাণীর মতো দাঁত তৈরি করা— কোনও কিছুই বাদ দেননি তিনি।

ফারো আগেই জানিয়েছিলেন, যেদিন থেকে মাস্ক পরা আর বাধত্যামূলক থাকবে না, তারপরই তিনি নিজের কান কেটে সেই পরিস্থিতির উদযাপন করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য