,

আবারও আসছে ‘ছায়াছন্দ’

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’। বেশ কিছুদিন বন্ধ থাকার পর দর্শক নন্দিত এ আয়োজন আবারও আসছে ঈদে। আর বিশেষ এ আয়োজন সাজানো হয়েছে জনপ্রিয় সাতটি গান নিয়ে। যার উপস্থাপনায় থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীত পরিচালক এইচ এম রানা।

রানা বলেন, ‘ছায়াছন্দ অনুষ্ঠানটি দীর্ঘ চার দশক ধরে জনপ্রিয়। প্রজন্মের পর প্রজন্ম এ আয়োজনটি হয়ে আসছে। তবে বেশ কিছুদিন ধরেই এটি বন্ধ বলে প্রযোজক আমাকে জানিয়েছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, এটি আবার পর্দায় ফিরছে। এখন থেকে নিয়মিতই এখানে আমাকে উপস্থাপনায় দেখা যাবে।’

উপস্থাপনার পাশাপাশি এর গ্রন্থনাও করেছেন রানা। এটি প্রযোজনায় আছেন সৈয়দা ফারহানা হাসান।

জানা গেছে, ঈদের আয়োজনে রাখা হচ্ছে শীর্ষ তারকাদের গান। এদের মধ্যে থাকছেন শাকিব খান-বিদ্যা সিনহা মিম (আমার প্রাণের প্রিয়া), ফেরদৌস ও পপি (রানীকুঠির বাকি ইতিহাস), মাহফুজ আহমেদ-শাওন-জাহিদ হাসান, (শ্রাবণ মেঘের দিন), চঞ্চল চৌধুরী-ফারহানা মিলি (মনপুরা), শাকিব খান-বিন্দু (এইতো প্রেম), সালমান শাহ-মৌসুমী (দেনমোহর), রিয়াজ-পূর্ণিমা (মনের মাঝে তুমি)।

অনুষ্ঠানটি প্রচার ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর হবে বিটিভিতে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য