,

ইউক্রেনের নারীদের ধর্ষণ করো, রুশ সেনাকে নির্দেশ স্ত্রীর!

news-image

অনলাইন ডেস্ক : রুশ সেনাদের স্ত্রীরা তাদের স্বামীদের ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করার নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী (এসবিইউ) এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ শেয়ার করেছে। যার শিরোনাম ছিল- ‘সিকিউরিটি সার্ভিসে ধরা পড়ল: ইউক্রেনীয় নারীদের ধর্ষণের জন্য তাদের স্বামীদের ছাড়পত্র দিয়েছে রাশিয়ান আক্রমণকারীদের স্ত্রীরা।’ যদিও ৩০ সেকেন্ডের ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আনন্দবাজার।

গত ১২ এপ্রিল একটি অডিও ক্লিপ ফাঁস করে রেডিও লিবার্টি নামে এক সংস্থা। তাদের দাবি, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনা রোমান বাইকোভস্কিকে সে দেশের নারীদের ধর্ষণ করার নির্দেশ দিচ্ছেন তার স্ত্রী ওলগা বাইকোভস্কায়া। এই অডিও ক্লিপটিই শেয়ার করেছে এসবিইউ।

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, তাতে শোনা গেছে, নারীকণ্ঠ বলছে, ‘হ্যাঁ! ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করো।’ এরপর তিনি হেসে বলেন, ‘তবে এর বেশি (আমাকে) কিছু বলতে হবে না। বুঝেছ।’ ফোনের ওপ্রান্ত থেকে পুরুষকণ্ঠে বলতে শোনা যায়-‘তা হলে আমি ধর্ষণ করে তোমাকে কিছু বলব না।‘

পুরুষকণ্ঠে আরও বলতে শোনা যায়- ‘আমি কি সত্যিই (ধর্ষণ) করতে পারি?’ তখন ওপাশ থেকে বলা হয়- ‘হ্যাঁ! তোমাকে অনুমতি দিলাম। (হেসে) তবে গর্ভনিরোধক ব্যবহার করো।’

অডিও ক্লিপটি ফাঁস হওয়ার পরই রেডিও লিবার্টির সঙ্গে মিলে ওই নারী-পুরুষের নাম—পরিচয় জানার চেষ্টা শুরু করেন ইউক্রেনীয় গোয়েন্দারা। তাদের দাবি, ওই ফোন কলের একটি ইউক্রেনের খেরসন এলাকা থেকে করা হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দাদের আরও দাবি, ওই দুটি মোবাইল নম্বরই রাশিয়ার নেটওয়ার্কের। সেগুলি ২৭ বছর বয়সী রাশিয়ার সেনা রোমান এবং তার স্ত্রী ওলগার। তারা রাশিয়ার ওরেলের বাসিন্দা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য