,

ভ্যাপসা গরমে হাঁসফাঁস, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

news-image

নিউজ প্রতিবেদক : রোববার ঢাকার আকাশে দিনভরই ছিল মেঘের আনাগোনা। বেশিরভাগ সময়ই মেঘের আড়ালে মুখ লুকিয়ে ছিল সূর্য। কিন্তু এটি চরম গরমতম একটি দিন নগরবাসীর জন্য। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ। শ্রমজীবী মানুষের কষ্টটা আরও বেশি।

তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এপ্রিল বছরের গরমতম মাস। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা যে খুব বেশি তা নয়, কিন্তু নানা পারিপার্শ্বিক কারণে গরম অনুভূত হচ্ছে অনেক বেশি। একই সঙ্গে ঢাকায় স্বাভাবিক বৃষ্টি হচ্ছে না।

রোববার (১৪ এপ্রিল) গ্রীষ্মের প্রথম মাস বৈশাখের ৪ তারিখ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি নেই। তাপমাত্রাও স্বাভাবিক। কিন্তু আকাশে মেঘ থাকায় বাতাসের আর্দ্রতা (বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ) বেশি, তৈরি হচ্ছে অস্বস্তি। তাপমাত্রা অনুভূত হচ্ছে বেশি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে বলে জানা গেছে।

রাজশাহী, পাবনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জাগো নিউজকে বলেন, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এখন গরমের সময়, এপ্রিল মাস হচ্ছে বছরের সবচেয়ে গরমতম মাস। এ সময়ে গরম লাগবে এটাই স্বাভাবিক।

তিনি বলেন, অনেক সময় তাপমাত্রা কম থাকলেও পারিপার্শ্বিক নানা কারণে অনুভূতিটা বেশি হতে পারে। সেই হিসাবে এখন তাপমাত্রা খুব বেশি না হলেও অনুভূত হচ্ছে অনেক বেশি। ঢাকায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি হলেও হয়তো মনে হচ্ছে ৪০ ডিগ্রি।

‘বাতাসের আর্দ্রতা, মেঘ, সূর্যের আলো, বাতাসের প্রকৃতি, আশপাশের তাপমাত্রাসহ অনেক বিষয়ের ওপর তাপমাত্রা অনুভূত হওয়ার বিষয়টি নির্ভর করে। সব জায়গা যদি শুষ্ক থাকে, আশপাশে সব জায়গায় যদি তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের তাপমাত্রা কম থাকলেও বেশি মনে হবে।’

শাহীনুল ইসলাম বলেন, এখন যদিও তাপমাত্রা কিছু না কিছু কমছে। গত পরশু ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে ছিল, গতকাল ছিল ৩৫-এর কাছাকাছি, আজকে আরও কমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অনুভূত হচ্ছে আরও বেশি।

তিনি বলেন, আর্দ্রতা যদি বেশি থাকে, তাহলে শরীর ঘামলে শুকাবে না। অস্বস্তিকর অবস্থা তৈরি হবে, অনুভূত তাপমাত্রা বেশি মনে হবে। এছাড়া ঢাকা শহরে প্রচুর কনক্রিটের ভবন, গাড়ি, গাড়ির ধোঁয়া, ফাঁকা জায়গা নেই, গাছাপালা নেই। এজন্য ঢাকায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে।

‘এখন ঢাকায় বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশের কাছাকাছি, যেটা আমাদের জন্য বেশি। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আছেই। এ সময়টায় ঢাকায় বৃষ্টি হওয়ার কথা, কিন্তু কোনো বৃষ্টি নেই।’

এ আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকায় ২০২১ সালের ২৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখনও তো সেই অবস্থায় যায়নি। গত পরশু রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেটা থেকেও কমে গেছে।

ঢাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়ে শাহীনুল ইসলাম বলেন, ঢাকায় মেঘ থাকলেও সেই মেঘ থেকে বৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা নেই। গত কয়েক দিন ধরে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। সেখানে বৃষ্টি থাকবে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড