,

৬১ জেলা পরিষদ বিলুপ্ত, দায়িত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬১ জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করেছে সরকার। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা পরিষদ আইন সংশোধন করে পরিষদের মেয়াদোত্তীর্ণের পর প্রশাসক বসানোর সুযোগ সৃষ্টি করে সরকার। সব ধাপ শেষ করে সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট গত ১৩ এপ্রিল প্রকাশ করা হয়। সেই আইনের আলোকে মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে রোববার (১৭ এপ্রিল) রাতে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হলো।

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী- রোববার জেলা পরিষদের ‘সচিব’পদের নির্বাহী নাম ‘নির্বাহী কর্মকর্তা’ করে, তা সব জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য