,

ট্রাফিক সিগন্যালে ইফতারসামগ্রী নিয়ে ব্যস্ত সিয়াম

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীতে ট্রাফিক পুলিশের সদস্যদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছেন নায়ক সিয়াম। আজ শনিবার বিকেল ৫টার দিকে তিনি ইফতারের ব্যাগ হাতে ব্যস্ত ছিলেন কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে।

ইফতারের ব্যাগে বড় হরফে লেখা ‘শান’। এটি সিয়ামের মুক্তি প্রতিক্ষীত ঈদের সিনেমা। এম রাহিম পরিচালিত এই ছবিতে সানের সঙ্গে আছেন পূজা চেরী। মূলত ছবিটির ভিন্নতর প্রচারণার লক্ষ্যেই আজ ইফতার সামগ্রী বিতরণ করেন সিয়াম।

আজ সিয়াম ও তার দল রাজধানীর সাতরাস্তা, গুলশান ১ ও ২ এবং বনানী অঞ্চলের ট্রাফিক পুলিশদের মাঝেও ইফতারসামগ্রী বিতরণ করেন।

ইফতারসামগ্রী বিতরণের ফাঁকে সিয়াম কুশল বিনিময় করেন পুলিশ সদস্য ও উৎসুক জনতার সঙ্গে। এমন উদ্যোগ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘ট্রাফিক পুলিশের ভাইয়েরা যেভাবে প্রতিদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের সেবা করে যাচ্ছেন, তারই একটা রিওয়ার্ডস হিসেবে এই ইফতারের ব্যবস্থা করেছে “শান” টিম।’

রাজপথে সিয়ামকে দেখে উৎসুক জনতা ভিড় করেন। এ সময় সিয়ামকে সাদা পাজামা-পাঞ্জাবিতে মাস্কপরা অবস্থায় দেখা যায়।

পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ‘শান’। এরপর পোস্টার ও গান প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহে বাড়তি হাওয়া লাগে। ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

ছবিটিতে সিয়াম ও পূজা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য