,

রণবীরকে শাশুড়ির ঘড়ি উপহার

news-image

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল একটুও কমেনি। দিন যত গড়াচ্ছে, ততই বিয়ের গোপন তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রণবীর-আলিয়ার বিয়েতে ছিল উপহার পর্ব। দুইপক্ষের মধ্যে উপহার দেওয়া-নেওয়া হয়েছে। অতিথিদের সবাইকে একটি করে কাশ্মীরি শাল উপহার দিয়েছে কনেপক্ষ। আলিয়া নিজে এগুলো বেছে রেখেছিলেন। এ ছাড়া আলিয়ার মা সোনি রাজদান তার জামাইকে একটি ঘড়ি উপহার দিয়েছেন- যার মূল্য প্রায় আড়াই কোটি রুপি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, রণবীরকে বুকে জড়িয়ে আছেন আলিয়ার বাবা মহেশ ভাট। এসময় ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ তারকার মুখে মৃদু হাসি থাকলেও মহেশের মুখ বেশ বিষণ্ন দেখা যায়। জানা গেছে, ছোট মেয়ের বিয়ের পর বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এই নির্মাতা।

অন্যদিকে গতকাল একটি গেট টুগেদারের আয়োজন করেছিলেন নবদম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এতে কাপুর ও ভাট পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডে তাদের কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য