,

যৌনপল্লীতে মিথিলা! (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় মৌসুমে রাফিয়াত রশিদ মিথিলাকে ভিন্নরূপে দেখা যাবে। আগাম জানা গিয়েছিল, মিথিলাকে পাওয়া যাবে নীলকুঠি বা যৌনপল্লীতে। দেখা যাবে যৌনকর্মী হিসেবে। তবে কীভাবে সেখানে যুক্ত হবেন- তার সবিস্তার আসেনি গণমাধ্যমে।

এবার ওয়েব সিরিজের ট্রেলারে সেই ঘটনা তুলে ধরা হলো। আজ রোববার ইউটিউবে এসেছে এর ট্রেলার। যার প্রায় সবটুকু জুড়ে কেন্দ্রীয় চরিত্রে থাকা সৌরভ দাস ও মিথিলা।

ট্রেলারে দেখা যায়, মন্টু পাইলট মিথিলাকে জোর করে ধরে আনে নীলকুঠিতে। এরপর আটকে রাখা হয়। করা হয় শারীরিক নির্যাতনও। পালিয়ে যাওয়ার চেষ্টা করেও হয়নি লাভ। এরপর তার মানিয়ে নেওয়া, কান্না- সবই উঠে এসেছে ২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে। সবমিলিয়ে অনবদ্য অভিনয়ে হাজির হয়েছেন সৌরভ ও মিথিলা।

এর আগে চলতি মাসেই প্রকাশিত হয় গান ‘কতটা তোমার ছিল’। সিরিজটির নির্মাতা দেবালয় ভট্টাচার্যর লেখা গানটি গেয়েছেন ঈশান মিত্র। সুর-সংগীত করেছেন ঈশান ও অমিত।

এর আগে, ‘মন্টু পাইলট’-এর প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা।

তবে কি শোলাঙ্কির চরিত্রেই দেখা যাবে মিথিলাকে- জবাবে এই অভিনেত্রী বললেন, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা- বিষয়টি মোটেই এরকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম।’

সিরিজটি আগামী ২৯ এপ্রিল উন্মুক্ত হচ্ছে ভারতীয় ওটিটি প্রতিষ্ঠান হইচই অ্যাপে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য