,

ইউক্রেনের ২৩ হাজার যোদ্ধা নিহত, দাবি রাশিয়ার

news-image

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে শুরু করেছে রুশ বাহিনী। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, অভিযানের শুরু থেকে ২৩ হাজার ৩৬৭ জন ইউক্রেনীয় যোদ্ধা নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া। রবিবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, শুধু মারিউপোলই ৪ হাজারের বেশি সেনা হতাহত হয়েছে। তার দাবি, মারিপোউলের এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

মুখপাত্র ইগোর কোনাশেনকভার তথ্যমতে, ওদেশা এলাকায় ইউক্রেনের একটি সামিরক কার্গো বিমান গুলি করে ভূপাতিত  করেছে রুশ বাহিনী। যেটি ইউক্রেনের জন্য পশ্চিমাদের পাঠানো বড় একটি সামরিক চালান ছিল।তবে রাশিয়ার এমন দাবি নিয়ে কিয়েভের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ইউক্রেনে রুশ বাহিনী যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। তাদের হামলায় ইউক্রেনের একাধিক শহর ধ্বংস্তূপে পরিণত হয়েছে। অনেক রুশ সেনাও নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য