,

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

news-image

জেলা প্রতিনিধি : পটুয়াখালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১নং ব্রিজ সংলগ্ন দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মৃধা (৫৭) দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে। তার ১নং ব্রিজ বাজারে ওষুধের দোকান ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ব্যবসায়ী ইউসুফ মৃধাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় তাকে। পরে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত ইউসুফ মৃধার ১নং ব্রিজ বাজারে ওষুধের দোকান রয়েছে। বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য