,

কিয়েভ থেকে ৯০০ বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার সেনারা চলে যাওয়ার পর কিয়েভের আশপাশের শহরে ৯০০ জনের বেশি বেসামরিক লোকের লাশ পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বুচা শহর থেকে। কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধানের ব্রিফিংয়ের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ প্রধান আন্দ্রি নিবেতভ বলেছেন, লাশগুলো পরীক্ষা করা হয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

শেভচেঙ্কো গ্রামের কিছু লোকের লাশ শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা সাধারণ মানুষ। দুর্ভাগ্যবশত তাদেরও নির্যাতন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের গুলি করা হয়েছে।’

গুলিবিদ্ধ কয়েকজনের গায়ে সাদা বাহুবন্ধনী ছিল। তারা রুশ বাহিনীর হাত থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছিলেন-বলেন নিবেতভ।

তিনি আরও বলেন, ‘শহরগুলো দখলের সময়, দখলদাররা নাগরিকদের সাদা বাহুবন্ধনী পরতে বাধ্য করেছিল যাতে বোঝা যায় যে, ওই ব্যক্তিকে ইতোমধ্যেই পরীক্ষা করা হয়েছে। গুলি থেকে জীবন বাঁচানোর জন্য আমাদের নাগরিকরা এই ব্যান্ডেজগুলো নিজেরাই পরতেন।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন- যুদ্ধে এ পর্যন্ত তাদের আড়াই থেকে তিন হাজার সেনা মারা গেছেন এবং ১০ হাজারের মতো আহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য